অস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের সিজুয়ার রঞ্জার জঙ্গল থেকে বুধবার গভীর রাতে পুলিশ অস্ত্র সহ এক দুস্কৃতী কে গ্রেপ্তার করেছে। তার নাম গফুর মাল । মধুপুরের কাছে ভুলা গ্রামে তার বাড়ি। সে সিজুয়ার রাস্তায় ছিনতাই এর উদ্দেশ্যে অপেক্ষায় ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পিড়াকাটা পুলিশ ফাঁড়ির আই সি গোপাল বিশ্বাস এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রাস্তার দুদিক ঘিরে ফেলে। জঙ্গল দিয়ে ওই দুষ্কৃতি পালানোর চেষ্টা করে। তবে ওই দুষ্কৃতি পালাতে ব্যর্থ হয়। পিড়াকাটা ফাঁড়ির পুলিশ ওই দুষ্কৃতি কে ধরে ফেলে।
তার কাছ থেকে একটি দেশি পিস্তল , কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ । বেশ কিছুদিন সিজুয়ার রাস্তায় চুরি ছিনতাইয়ের ঘটনা বন্ধ হয়ে গিয়ে। কয়েকদিন ফের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে পুলিশের কাছে খবর আসে। তাই দুষ্কৃতিদের সন্ধানে পুলিশ ওই রাস্তার উপর নজরদারি শুরু করেছিল। যার ফলে বুধবার গভীর রাতে গফুর মাল নামে কুখ্যাত এক দুষ্কৃতিকে অস্ত্র সহ পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। পুলিশ ওই দুষ্কৃতি কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।তার সাথে আর কারা জড়িত রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে।পুলিশ ওই দুষ্কৃতি কে গ্রেপ্তার করায় খুশী ওই এলাকার বাসিন্দারা। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Post a Comment